এস.এম ছগির আহমদ আজগরী, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ার মোবারেকা এভিনিউ সড়ক সংষ্কারে নিয়োজিত ঠিকাদার লাপাত্তার অভিযোগ উঠেছে। ফলে, নির্ধারিত সময়ে অর্ধশত বছর ধরে অবহেলিত ও সংষ্কার বঞ্চিত সড়কটির কাজ সম্পন্ন নিয়ে জনমনে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। জানা যায়, জেলার উপকুলীয় উপজেলার প্রথম সড়ক যোগাযোগ পথ পরিক্রমা হিসাবে পরিচিত শিলখালী-হারবাং সংযোগ (মোবারেকা এভিনিউ) সড়কটি। উপজেলার প্রথম সড়ক যোগাযোগ পথ পরিক্রমা হলেও বিগত অর্ধশত বছর ধরে সড়কটিতে কোন ধরনের সংষ্কার ও উন্নয়ন কাজ হয়নি। যার জের ধরে গত প্রায় ১দশকেরও বেশী সময় ধরে জেলার চকরিয়া-পেকুয়া উপজেলার উত্তর জনপদের সেতূ বন্ধন হিসাবে পরিচিত এরাস্তাটি দিয়ে যান ও জন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে আছে।
এছাড়া এসড়কটিকে ঘিরে গড়ে উঠা লোকালয়ের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থায়ও নেমে আসে চরম অনিশ্চয়তা ও ভোগান্তি। বর্তমান সরকারের গত টার্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সদস্য কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভানেত্রী আলহাজ্ব সাফিয়া খাতুন এম.পি নিযুক্তি পেয়ে প্রথম পেকুয়া সফরকালে উপজেলার শিলখালী ইউনিয়নের বিশাল জনঅধ্যুষিত লোকালয়ের জারুলবনিয়া সর্বজনীয় নাগরিক পরিষদের দেয়া গণসংবর্ধ্বনায় এলাকাবাসীর জোরালো দাবীর মুখে তিনি এসড়কটি পূণ:সংষ্কারের আশ্বাস দেন। প্রতিশ্রুতি মোতাবেক শিলখালীর মাঝেরঘোনা ষ্টেশন থেকে জারুলবনিয়া ছারার মার ব্রীজ পর্যন্ত অংশের মেরামত ও সংষ্কারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এল. জি. ই. ডি কর্তৃপক্ষ গত বছরের জুন মাসের বরাদ্ধে তিন মাসের মধ্যেই কাজ সম্পন্নে প্রায় ৫৬লক্ষ টাকা টেন্ডার ঘোষনা করেন। এল.জি.ই.ডির এই টেন্ডারটি লাভ করেন জেলার মোঃ শাহাজান নামের এক ঠিকাদার। কাজটি সম্পন্নে দায়িত্ব পেয়ে ওই ঠিকাদার গত ঈদুল আজহার পূর্ব দিন পর্যন্ত্য যেনতেন ভাবে মাত্র ২০/৩০শতাংশ কাজ লোক দেখানো ভাবে শেষ করেন। ঈদুল ফিতরের ছুটির পর পূনরায় বাকি কাজ যথাসময়ে শেষ করার কথা থাকলেও গত কয়েকমাস ধরে ওই ঠিকাদারের আর পুনরায় কাজ শুরুতো করছেইনা এমনকি কারো সাথে দেখা সাক্ষাতও করছেননা। যার কারণে কাজটি সম্পন্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ের অতিরিক্ত একাধিক মাস পাড় হলেও এযাবত ওই ঠিকাদার রয়েছেন লাপাত্তা। শিলখালী ইউপি’র ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাদশা মিয়া, আ’লীগ নেতা জয়নাল আবেদীন সওদাগর ছাড়াও স্থানীয় আলোকিত জারুলবনিয়া একতা সংঘ নামের একটি সামাজিক সংগঠনের আহবায়ক মোঃ নুরুল আলম ও অন্যান্যরা ওই ঠিকাদার এবং উপজেলা এল.জি.ই.ডি’র লোকজনের সাথে দীর্ঘদিন ধরে অবহেলিত ও সংষ্কার বঞ্চিত তাদের সড়কটির পূন:মেরামতের জন্য বর্তমান সরকারের বরাদ্ধ অনুযায়ী কাজ শেষ করার বারবার মিনতি ও জোরালো দাবী জানালেও তাদের কথাটি শুনছেনা কেউই বলে জানান। তারা বর্ষা মৌসুম আসার আগেই জনভোগান্তির অবসানে সড়কটির নির্দারিত কাজ দ্রুত সম্পন্ন করতে সরকার ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষন ও হস্তক্ষেপ কামনা করেছেন।
এপ্রসঙ্গে পেকুয়া উপজেলা এল.জি.ই.ডি কর্তৃপক্ষের দপ্তরে যোগাযোগ করে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কাছে এপ্রতিবেদক জানতে চাইলে তারা কেউই মূখ খোলেননি।

0 Comments