Advertisement

উখিয়া ওসি জাহিদের আন্তরিক প্রচেষ্টায় সু-বাতাস

এম বশর চৌধুরী উখিয়া (কক্সবাজার):
কক্সবাজারের উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবিরের আন্তরিক প্রচেষ্টায় উখিয়ায় শান্তির সু-বাতাস বইছে। অপরাধ দমন, মাদক, চোরাচালান, নারী নির্যাতন প্রতিরোধ ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে থাকায় উখিয়ার আইন শৃংখলার অভূত পূর্ব উন্নিত হয়েছে, কমে গেছে মিথ্যা মামলার সংখ্যা। অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের এ পুলিশ কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় বিগত ৫ জানুয়ারী ১০ জাতীয় সংসদ নির্বাচন ও ৩১ মার্চ উপজেলা নির্বাচন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সম্পন্ন হয়েছে। যাহা সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানা যায়, ২০১৩ সালের ১৮ ডিসেম্বর জাহিদুল কবির অফিসার ইনচার্জ হিসাবে উখিয়া থানায় যোগদান করেন। স্থানীয়রা জানিয়েছেন, তিনি উখিয়া থানায় যোগদানের পর উখিয়ার থানার চিত্র পাণ্টে গেছে। বিভিন্ন ফুলের বাগান করে থানাকে সাজানো হয়েছে অপরূপ সাজে। সংস্কার করা হয়েছে দীর্ঘ দিনের নোংরা অবর্জনায় ডুবে থাকা থানা পুকুর, থানায় চলাচলের রাস্তা, অফিসার ইনচার্জের জরাজীর্ণ বাস ভবন, সেলোডেন ডাইজ সহ অনেক কিছু। থানায় নতুন কম্পিউটার সংযুুক্ত করে কর্মকর্তাদের কাজের গতিশীলতা বৃদ্ধি করেছেন। উখিয়ার সার্বিক আইন শৃংখলা নিয়ে অফিসার ইনচার্জ জাহিদুল কবিরের সাথে আলাপ কালে তিনি জানান, উখিয়ার মানুষ খুবই ভাল। এখানকার সাধারণ জনগন অপরাধ দমনে সব সময় প্রশাসনকে সহযোগী করে থাকে। যার কারনে আইন শংখলার ব্যাপক উন্নতি হয়েছে। তিনি উখিয়ার আইন শৃংখলার আরো উন্নতির জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

Post a Comment

0 Comments