Advertisement

জেলা প্রিমিয়ার ফুটবল লীগ : চকরিয়া মুক্তিযোদ্ধার কাছে পরাজিত মালুমঘাট

এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়া উপজেলার মালুমঘাট ডুমখালী ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্টিব্য প্রিমিয়ার সিমেন্ট জেলা ফুটবল লীগের গতকাল শুক্রবারের খেলায় ১-০ গোলে জয়ী হয়েছেন চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। খেলার শেষ মুহুর্তে মালুমঘাট ক্রীড়া সংস্থার জালে একমাত্র গোলটি করেন মুক্তিযোদ্ধার স্টাইকার। ফুটবলীগের এ আসরে চকরিয়া শেখ জামাল ক্লাবের সাথে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র নামের দুটি ফুটবল টিম একসাথে পরিচালনা করছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদী। তিনি চকরিয়া শেখ জামাল ক্লাবের প্রতিষ্টাতা চেয়ারম্যান। একই সাথে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের অন্যতম শীর্ষ কর্মকর্তার পদেও রয়েছেন। জেলা ফুটলীগের জমজমাট আসরে তার দুটি দল ইতোমধ্যে দর্শকদের ভাল খেলা উপহার দিয়েছেন। জয়ী হয়েছেন অনুষ্টিত খেলা গুলোতে। গতকালের খেলায় উপস্থিত ছিলেন মালুমঘাট ভেন্যু কমিটির উপদেষ্টা ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদী, সাধারন সম্পাদক সাবেক কৃতি ফুটবলার জ্যোর্তিময় বড়–য়া মঙ্গল, ডুমখালী ভেন্যু কমিটির চেয়ারম্যান সাইফুল এহেছান চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের অর্থসম্পাদক ফুটবলার আবুল কাশেম, ক্রীড়া সংগঠক ও খুটাখালী কিশলয় স্কুলের শিক্ষক আহমদ রেজা খাঁন, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল হোছাইন, ডুমখালী ভেন্যু কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম আর মাহবুব, সহ-সভাপতি সাংবাদিক রুস্তম গনি মাহমুদ, চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সভাপতি শওকত হোসেন, সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সেলিম, ফয়সাল চৌধুরী, পরিমল বড়–য়া, নুরুল আবছার, আবুল হোসেন আবুলু, আওয়ামীলীগ নেতা আমির উদ্দিন বুলবুল প্রমুখ। 

Post a Comment

0 Comments