Advertisement

টেকনাফে বিজিবি- ইয়াবা ব্যবসায়ী ‍গুলি বিনিময় , ৫০ হাজার ইয়াবাসহ ঈসমাইল গ্রেপ্তার

টেকনাফে বিজিবি- ইয়াবা ব্যবসায়ী ‍গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ১৮ এপ্রিল গভীর রাতে টেকনাফের মৌলভীপাড়ায় এঘটনা ঘটে। এতে বিজিবি’র ৩ জন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। অপরদিকে বন্দুক যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বিজিবি’র হাতে ৫০ হাজার ইয়াবা সহ ইয়াবা ব্যবসায়ী আটক হয়েছে। আটক ইয়াবা ব্যবসায়ী টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া মৃত নুর সুলতানের পুত্র মোঃ ইসমাইল (৪৫)। রাত ১২ টায় উক্ত তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান- মৌলভীপাড়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবি’র টহল দল উৎ পেতে থাকে। ইয়াবা ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বিজিবি’র উপর বেপরোয়া গুলি বর্ষন করলে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে আহত মোঃ ইসমাইল (৪৫) এর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই টেকনাফ হাসপাতাল থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

Post a Comment

0 Comments