এম জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়ায় স্বর্ণ ব্যবসায়ী মহাজন নন্দরাম ধরের বাড়িতে গভীর রাতে বিজিবি’র চালানো অভিযানের প্রতিবাদে আগামী রোববার চট্টগ্রাম মহানগরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জুয়েলারী সমিতি চট্টগ্রাম জেলা শাখা। সমাবেশে যোগ দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কক্সবাজার জেলার আট উপজেলার ৬ শতাধিক জুয়েলারী মালিক ও সমিতির নেতৃবৃন্দ।
এদিন জেলার প্রায় ৩ হাজার মালিক, কর্মচারী ও বন্ধকধারী লোকজন সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন জুয়েলারী সমিতি চকরিয়া উপজেলা নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন, সমাবেশে যোগদানের লক্ষ্যে আগামীকাল রোববার চকরিয়া উপজেলার দেড় শতাধিক জুয়েলারী দোকান বন্ধ থাকবে। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার রাতে চকরিয়ায় প্রস্তুতি সভাও করা হয়েছে বলে জানান চকরিয়া উপজেলা জুয়েলারী সমিতির সভাপতি রতন বরণ দাশ ও সাধারণ সম্পাদক সুলাল কান্তি সুশীল।
চট্টগ্রাম জুয়েলারী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুভাষ ধর বলেন, আইনশৃংখলা বাহিনী কর্তৃক অভিযানের নামে অহেতুক হয়রাণীর শিকার হতে হতে জুয়েলারী ব্যবসায়ীরা এখন প্রায় দেউলিয়া হওয়ার পথে। বন্ধকী ও স্বর্ণের ব্যবসা এখন হুমকির মুখে। তাই হয়রানী বন্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জুয়েলারী সমিতির সভাপতি মো. নুরুল আবছার চৌধুরী বলেন, প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বিশেষ অতিথি থাকবেন সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন।

0 Comments