Advertisement

জলকেলী উৎসবে মাতোয়ারা হ্নীলার রাখাইন যুবক-যুবতীরা

সাদ্দাম হোসাইন,হ্নীলা:
হ্নীলা চৌধুরী পাড়া রাখাইন পল্লীতে ৩ দিনব্যাপী নববর্ষের সাংগ্রে উৎসব শুরু হয়েছে। রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নেচে-গেয়ে একে অপরের গায়ে জল ছিটিয়ে নববর্ষের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। ১৮ এপ্রিল দুপুর ২টায় পুরাতন বছরের জরাজীর্ণকে ধূয়ে-মুছে নতুন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বরণ উপলক্ষ্যে টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়া যুব সংঘের উদ্যোগে ৩দিন ব্যাপী জলকেলী বা সাংগ্রে উৎসব উদ্যোগে শুরু হয়েছে।
এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী, ইউএনও প্রতিনিধি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ূন কবির, স্থানীয় মেম্বার সফিক আহমদ, টেকনাফ থানার এএসআই নয়ন বড়–য়া, জুলফিকার, চৌধুরী পাড়া যুব সংঘের উপদেষ্টা সদস্য অংক্যচা, বাবু মংটিং অং, সভাপতি মলাছিং, সম্পাদক ক্যাবাচিং প্রমুখ। এরপর দলে দলে রাখাইন নর-নারীরা নেচে-গেয়ে জলকেলী উৎসবে মেতে উঠে।

Post a Comment

0 Comments