হুমায়ূন রশিদ, টেকনাফ প্রতিনিধি
টেকনাফে বিজিবি জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে রোহিঙ্গা বোঝাই নৌকা হতে ৫৮ লক্ষ টাকার ইয়াবা বড়িসহ ৩ জনকে আটক করেছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ২১ রোহিঙ্গাকে আটকের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। সুত্র জানায়-১৭এপ্রিল রাত ৯টারদিকে টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের সদর বিওপির কোম্পানী কমান্ডার মোঃ জাকারিয়া গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে নাইট্যং পাড়া বরফকল সংলগ্ন নাফনদীর কেওড়া বনে অবস্থান নেয়।
একটি রোহিঙ্গা বোঝাই নৌকা আসলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে তল্লাশী চালায়। আকিয়াব জেলার মংন্ডু থানার ধলিয়া পাড়া ও কুলাবিল এলাকার হাজেরা বেগম ও আবেদা বেগমের দেহ তল্লাশী করে ২৩টি পুটলা ইয়াবা বড়ি পাওয়া যায়।
যা গণনা করে ১৯হাজার ৪শ ১২পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ৫৮লক্ষ ২৩হাজার ৬শ টাকা। আবেদার স্বীকারোক্তি মতে ইয়াবার মালিক তার মেয়ে জামাই মোঃ আনুচ বলে স্বীকার করে।
বিজিবি উক্ত ৩ জনকে আটক করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোর্পদ করে। অবশিষ্ট ১৫ পুরুষ, ৪ মহিলা এবং ২ শিশুসহ ২১ জনকে একই পয়েন্ট দিয়ে বিকাল সাড়ে ৩টায় স্বদেশে ফেরত পাঠানো হয়।
৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা স্বীকার করেন।

0 Comments