সদর প্রতিনিধি
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জননেতা নুরুল আবছার বলেন, অবহেলিত কক্সবাজার সদর উপজেলার উন্নয়ন করাই আমার স্বপ্ন। রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা মন্দির প্যাগোড়া, বিদ্যুৎ সংযোগ স্থাপন করে কক্সবাজারকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আমি সর্বশক্তি দিয়ে কাজ করে যাব। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে কক্সবাজার শহরের পাশাপাশি এলাকা হিসেবে একটি গুরুত্বপূর্ণ এলাকা খুরস্কুল ইউনিয়ন, এখানে মৎস্য থেকে শুরু করে সব ধরণের প্রাকৃতিক সম্পদাদি রয়েছে। মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর হলে এই খুরস্কুলই হবে স্থায়ী টার্মিনাল। পাশাপাশি অতিশ্রীঘ্রই এ এলাকায় চট্টগ্রাম কক্সবাজার সড়কের টার্মিনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এলাকার উন্নয়ন করতে হবে। এলাকার উন্নয়নের প্রয়োজন একজন দক্ষ প্রশাসক। ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ খুরস্কুলসহ সদর উপজেলার সর্বস্তরের উন্নয়ন এবং মেহনতি শ্রমিক জনতার কন্ঠস্বর হিসেবে সব সমস্যার সমস্যা করব। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, উন্নয়নে বাধাগ্রস্ত করতে পারবে না। ব্যবসা-বাণিজ্য করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ হয়েছে। তেমনি এ অঞ্চলের খেটে খাওয়া মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এ এলাকাকে সমৃদ্ধ করতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি মঙ্গলবার বিকালে সদর উপজেলার খুরস্কুল ইউনিয়নের মামুনপাড়া সমজিদের সামনে বাজার এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন ।
এর আগে কুলিয়াপাড়া, উত্তর ও দক্ষিণ হিন্দুপাড়া, নাপিতপাড়া, টাইমবাজার, মামুন পাড়া, মনুপাড়া, গাজীর ডেইল, রাখাইন পাড়া. বড ডেইল, নাটংপাড়া, ডেইলপাড়াসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার।
এ সময় জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, অ্াওয়ামীলীগ নেতা আবুদর রহিম, আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন, খোরশেদুল আলম সিদ্দিকী, খুরস্কুল ইউপির প্যানেল চেয়ারম্যান ফিরোজ ছিদ্দিকী, অমল কান্তি দে, আবুল হোসেন, মো. হোসেন, শাহাজান সিদ্দিকী, মোহাম্মদ আনিস চৌধুরী, স্থানীয় মেম্বার রনজিত কুমার দে, সাবেক মেম্বার সনজিত দে, মাস্টার রতন, ওমর হাশিম, দুলাল দে, নুর আহমদ, মোহামম্দ শফি, কুলিয়াপাড়ার শামসুল আলম, আবু ছৈয়দ, আবদুল হাকিম, মোস্তাক আহমদ, আনিসুল হক চৌধুরী, স্থানীয় সমাসেবক জসিম উদ্দিন, মোহাম্মদ মোস্তফা, হামিদ চৌধুরী, নুরুল আলম, নাজিম উদ্দিন, হারুন আহমদ, মিজানুর রহমান, আবদুর রহমান, বাবুল হায়দার, শাহ আলম, জেলা ছাত্রমৈত্রীর যুগ্ন আহ্বায়ক মনির মোবারকসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।


0 Comments