Advertisement

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং কর্মশালায় অনুষ্ঠিত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইল্যান্স আয়োজিত ফ্রিল্যান্সিং কর্মশালায় বক্তারা বলেছেন, তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণ গ্রহণের সুযোগ কাজে লাগাতে পারলে তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই বাংলাদেশে তথ্য-প্রযুক্তি খাতে যে দক্ষতা অর্জন ও কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এর যথাযথ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ফ্রিল্যান্সিং হতে পারে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১৫ মার্চ শনিবার বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে কিভাবে দেশে বসে বৈদেশিক ডলার আয় করা যায় তা প্রশিক্ষণ দেয়া হয়। ইল্যান্সের মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন নিয়ে মূল প্রশিক্ষণ দেন ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। কক্সবাজারের প্রেক্ষিতে ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করেন কক্সবাজার অনলাইন প্রফেশনাল কমিউনিটির সেক্রেটারী ও বেসিসের পুরুস্কার প্রাপ্ত সেরা ফ্রিল্যান্সার মোয়াজ্জেম হোসাইন সাকিল।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, কক্সবাজার ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রেসিডেন্ট মহিউদ্দিন মহি, সমাজ সেবা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক পিন্টু দত্ত, কক্সবাজার অনলাইন প্রফেশনাল কমিউনিটির এডমিন লিটন সৈকত নীল, এনড্রয়েট এপস ডেভেলপার শাহাবুদ্দিন রানা, ফ্রিল্যান্সার জাখব নাথ প্রমুখ।
কক্সবাজার অনলাইন প্রফেশনাল কমিউনিটির সহায়তায় ইল্যান্স আয়োজিত সম্পুর্ণ ফ্রি এই কর্মশালায় শতাধিক প্রশিক্ষনার্থী অংশ নেয়।