Advertisement

রামুতে ৫ শতাধিক পোষ্টার তুলে নিলো ভ্রাম্যমান আদালত

খালেদ হোসেন টাপু, রামু:
কক্সবাজাররের রামুতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনায় কোথাও আচরনবিধি মানা হচ্ছে না। নির্বাচনী পথসভা এবং প্রচারের ক্ষেত্রে একাধিক মাইক ব্যবহার করা হচ্ছে। দোকানপাটসহ বিভিন্ন দেওয়ালে লাগানো হচ্ছে পোষ্টার। এমন সংবাদের ভিত্তিতে রোববার নির্বাচনী আচরন বিধি লংঘন করার দায়ে ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় কক্সবাজারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোবারক হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রামু চৌমুহনী বাস ষ্টেশন অবস্থিত দোকান, অলিগলি দেওয়ালে লাগানো বিভিন্ন প্রার্থীর ৫ শতাধিক পোষ্টার সরিয়ে নেয়। একই সঙ্গে সকল প্রার্থীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে দেওয়ালে লাগানো পোষ্টার তুলে নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

কক্সবাজারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোবারক হোসেন জানান, ২৪ ঘন্টার মধ্যে দেওয়ালে ও ষ্টেশন এলাকায় নির্বাচনী প্রচার অফিস স্বেচ্ছায় তুলে না নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।