Advertisement

সাকিবকে আইসিসির জরিমানা

টি-টোয়েন্টি বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গের জন্য জরিমানা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অল-রাউন্ডার সাকিব আল হাসানকে। রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দেশটির ক্রিকেটার দওলত জর্দানের সাথে খারাপ আচরণের জন্য তাকে এই শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। একিসাথে দওলত জর্দানকে জরিমানা করা হয়েছে। রবিবার রাতে আইসিসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির কোড অব কন্ডাক্ট ফর পেস্নয়ার এন্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেল আর্টিকেল ২.২.৪ এর ধারা ভঙ্গ করেছেন সাকিব আল হাসান ও দওলত জর্দান। তাদের দোষ প্রমাণিত হয়েছে। আর এ আইনে আওতায় জরিমানা স্বরুপ দুই খেলোয়াড়কেই ম্যাচফির অর্ধেক গুণতে হবে।
আইসিসির আইনভঙ্গের জন্য এই শাস্তি নির্ধারণ করেছেন, ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিনগ্রোথ এবং নিগেল লিলং, থার্ড আম্পায়ার কুমার ধর্মাসেনা এবং ফোর্থ আম্পায়ার রিচার্ড কেটেলবোরাগ। এদিকে, দুই ক্রিকেটারের আইনভঙ্গে এ বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি রঞ্জন মধুগলে। সে জন্য এর পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী ম্যাচের নবম ওভারে বাংলাদেশের ব্যাটিং এর সময় সাকিব আল হাসানকে লড়্গ্য করে ইচ্ছাকৃত রাগত মনত্মব্য করেন, এসময় সাকিবও একি প্রতিক্রিয়া দেখান। একজন আরেকজনকে লক্ষ্য করে কথা কাটাকাটি ও শরীর লাগিয়ে ধাক্কা দেন্‌

এবিষয়ে ম্যাচ রেফারি রঞ্জন মধুগলে বলেন, ক্রিকেটে এ ধরনের আচরনের সুযোগ নেই। টূর্ণামেন্ট শুরম্নর আগেই সব দলকে জানিয়ে দেয়া হয় খেলায় কোন ধরনের অগ্রহণযোগ্য শারীরিক আচরণ করা যাবে না। আর এ বিচারে সে দিকেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।