Advertisement

মহেশখালীতে লড়াই চলছে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে !

এম বশির উল্লাহ : মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলা নির্বাচনে দীর্ঘদিনের বিএনপির দূর্গে হিসাবে পরিচিত এলাকায় আওয়ামীলীগ বিদ্রোহীর হানা । এই পর্যন্ত লড়াই চলছে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। আওয়ামীলীগ বিদ্রোহী দোয়াত কলম প্রার্থী হোছাইন ইব্রাহিম ও বিএনপির বিদ্রোহী টুপি মার্কার প্রার্থী হাবিব উল্লাহ,এর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই পর্যন্ত ৪৮টি কেন্দ্রের ফলাফলে দোয়াত কলম প্রার্থী মোহাম্মদ হোছাইন ইব্রাহিম ৩০ হাজার ভোট, তার নিকটতম প্রতিদন্ধি টুপি মার্কার প্রার্থী হাবিব উল্লাহ পেয়েছেন ১৮ হাজার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি মার্কার প্রার্থী জাহানারা বেগম বিপুল ভোটে এগিয়ে আছে। ভাইস চেয়ারম্যান পদে চশমার প্রার্থী মৌঃ জহির উদ্দিন ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছে। রাত ১০ টায় পর্যন্ত ফলাফলের খবর ।
অপর দিকে অসমাপ্ত সুত্রে জানা গেছে, বেসরকারী ভাবে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী হোছাইন ইব্রাহিম নির্বাচিত হওয়ার পথে রয়েছে।

বিস্তারিত আসছে। ………….. একটু অপেক্ষা করুন।