সংবাদ বিজ্ঞপ্তি
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নতুন একটি রেকর্ড গড়লো আজ। সকালে কবিতা চত্বরে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্ম দিবসে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা অনুষ্ঠানের পূর্বে ২৫ ফুট দীর্ঘ কেক কেটে এ রেকর্ড গড়া হলো। এর আগে ১৭ মার্চ সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ রুহুল
আমিন, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ আজাদ মিয়া, সিভিল সার্জন ডাঃ পুচনুসহ নানা প্রতিষ্ঠান ও সংগঠন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তির অংশগ্রহণে বেলুন, প্লাকার্ড ও নানা রঙের ফেস্টুনে সজ্জিত বর্নাঢ্য র?্যালী শহর প্রদক্ষিন করে কবিতা চত্বরে গিয়ে শেষ হয়। র?্যালী শেষে জেলা পরিষদের সৌজন্যে ২৫ ফুট দৈর্ঘের বিশাল কেক কেটে শিশুদের মাঝে বিতরণ করা হয়। কেক কাটার পরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন। বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, পুলিশ সুপার আজাদ মিয়া, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আহমেদ হোচেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ পুচনু, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ (সিআইপি), যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শাহজাহান। শিশু সঞ্চালক সাদিয়া সুলতানার উপস্থাপনায় পরিচালিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক। আরও বক্তব্য রাখেন, শিশু বক্তা সাবরিনা । প্রায় সকল বক্তাই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার আহবান জানান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে জেলা শিশু একাডেমীর শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
