Advertisement

কনাফে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা আচরণবিধি মানছেনা

টেকনাফ প্রতিনিধি
টেকনাফে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি অধিকাংশ প্রার্থী আচরণবিধি মোটেও মানছেননা। যেন প্রতিযোগিতা দিয়েই চলছে আচরণবিধি লঙ্গন। কেউ কারও চেয়ে কম নয়। সর্বক্ষেত্রেই আচরণবিধির অমান্য করা হচ্ছে। সরকারী দলের পক্ষের প্রার্থীগণ এক্ষেত্রে এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশণ বাংলাদেশ ৬
জুন ২০১৩ ‘উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা’ সর্বশেষ সংশোধনীসহ জানুয়ারী ২০১৪ প্রজ্ঞাপন জারী করেছেন। এতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের জন্য ২৬টি ধারা ও শতাধিক উপ-ধারায় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা বিশদভাবে বর্ণণা করা হয়েছে। এসব আচরণবিধির তোয়াক্কা মোটেও করছেননা প্রার্থীগণ। বিশেষ করে মাইক যোগে প্রচারণা, গান-বাদ্য, পথসভার নামে জনসভা, পোষ্টার লাগানো, গাড়ি বহর নিয়ে শো-ডাউন, একাধিক মাইক ব্যবহার, সরকারী সুবিধাভোগী ব্যক্তি প্রচারণায় অংশগ্রহণ, গভীর রাত পর্যন্ত প্রচারণা সবই চলছে সমান তালে। এব্যাপারে ১৬ মার্চ রাতে যোগাযোগ করা হলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিন জানান- আচরণবিধি লঙ্গন সম্পর্কে এ পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। ২১ মার্চ আচরণবিধি নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে বৈঠক করা হবে। এতে কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত থাকবেন।