Advertisement

প্রোগ্রামিংকে শিল্প হিসেবে উপস্থাপন করতে হবে

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মশালায় বক্তারা

সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত মোবাইল এপস ও গেম ডেভেলপমেন্ট কর্মশালায় বক্তারা বলেছেন, প্রোগ্রামিংটাকে শিল্প হিসেবে উপস্থাপন করতে পারলে বাংলাদেশেও বিখ্যাত প্রোগ্রামার সৃষ্টি হবে। আর এই সেক্টরে এগিয়ে গেলে বাংলাদেশকে দমিয়ে রাখার সুযোগ নেই। এছাড়া দেশের প্রধান
বৈদেশিক আয়ের খাত হিসেবে আইটি সেক্টরের সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এখন সময় এসেছে সুযোগকে কাজে লাগানোর। গতকাল শনিবার বিকালে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ফ্রি মোবাইল এপস ও গেম ডেভেলপমেন্ট কর্মশালায় প্রোগ্রামিং ও এপস ডেভেলপমেন্ট নিয়ে প্রশিক্ষণ দেন দেশের শীর্ষস্থানীয় ডেভেলপার ও ওডেস্ক এর সাবেক কান্ট্রি ম্যানেজার মাহমুদ হাসান সানি। গেম ডেভেলপমেন্ট নিয়ে প্রশিক্ষণ দেন দেশের শীর্ষস্থানীয় গেম ডেভেলপার কক্সবাজারের সন্তান আব্বাস উদ্দিন। ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করেন কক্সবাজার অনলাইন প্রফেশনাল কমিউনিটির সেক্রেটারী ও বেসিসের পুরুস্কার প্রাপ্ত সেরা ফ্রিল্যান্সার সাংবাদিক মোয়াজ্জেম হোসাইন সাকিল।
কক্সবাজারের সম্ভাবনাময় তরুণদের এগিয়ে নিয়ে যেতে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে কক্সবাজার অনলাইন প্রফেশনাল কমিউনিটির পক্ষ থেকে বিশেষ এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে দক্ষতা অর্জনকারীদের পরবর্তীতে আরো আপডেট ট্রেনিং এর সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন কমিউনিটির সভাপতি মোহাম্মদ রিয়াজ উল্লাহ।

Post a Comment

0 Comments