হাসান তারেক মুকিম, রামু
রামুর কচ্ছপিয়া ইউনিয়নে এক গৃহিণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল ১৬ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় ঘটনাটি ঘটেছে বলে নিহতের পারিবারিক সুত্রে
জানা যায়। ঘটনার বিবরনে আরো জানা যায়, রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি এলাকার রমিজ আহাম্মদ এর স্ত্রী জমিলা বেগম গতকাল দুপুর সাড়ে ১২ টায় বাড়ির সবার অগোচরে চালের বীমের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করার পর স্থানীয় গর্জনিয়া পুলিশ ফাড়িতে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করেন। নিহত মহিলার ২ মেয়ে ১ ছেলে রয়েছে বলে জানা যায়।

0 Comments