Advertisement

উখিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা : বাল্য বিবাহ প্রতিরোধেই মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ সম্ভব

কায়সার হামিদক মানিক, উখিয়া
জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষর্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় এই বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে উক্ত কলেজ মিলনায়তনে
এ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা বলেন, মাধ্যমিক পর্যায়ে প্রতি বছর সারা দেশে উল্ল্যেখযোগ্য ছাত্রীর অংশ বাল্য বিবাহের কারণে শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ছে। সে আলোকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করে তুলতে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে মহান জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন বলে বক্তারা জানান।
বাল্য বিবাহ প্রতিরোধের মধ্য দিয়ে মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ করা সম্ভব শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উখিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা স্মৃতি বালিক উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করে। এতে তর্ক-বিতর্ক শেষে উখিয়া বালিকা বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা স্মৃতি বালিক উচ্চ বিদ্যালয় ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে উখিয়া ডিগ্রী কলেজ ও উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ অংশ গ্রহন করে। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলামসহ বক্তব্য রাখেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। 

Post a Comment

0 Comments