গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তি
উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী তরুন জননেতা সরওয়ার জাহান চৌধুরী বলেছেন, সততা নিয়ে জনতার কাতারে এসেছি। জনতার রায়ে নির্বাচিত হলে দল, মতের উর্দ্ধে উঠে উপজেলাকে নতুন করে সাজাবো। তিনি বলেন, শহর-গ্রামের বৈষম্য দূর থেকে সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে জনসেবায় নিজেকে সপে দিব। তাই
ষড়যন্ত্রকারীদের জবাব দিতে উন্নয়নের স্বার্থে ঘোড়া মার্কায় ভোট দিয়ে ব্যালট বিপ্লকের মাধ্যমে ন্যায়ের শাসন ফিরিয়ে আনতে হবে। ২২ মার্চ উখিয়া সদর, উখিয়া বাজার, ঘিলাতলী, ফরেষ্ট ডাক বাংলো সড়ক ও মুহুরী পাড়াসহ বিভিন্নস্থানে গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন সরওয়ার জাহান চৌধুরী। এসময় তার সাথে আব্দুল মালেক মানিক, সাইফুল ইসলাম সিকদার, ফয়সাল সিকদার টিটু, মোহাম্মদ আরমান, ইমরান খান, সালাউদ্দিন, রবিন, হান্নান সিকদার, জাহেদুল ইসলাম, বেলাল, সাইফুল কবির, মোজাম্মেল, মোহাম্মদ শাহ আলম, আরমান, মোহাম্মদ জাহাঙ্গীর, রাসেল, হিমু, শাহাব উদ্দিন, মুন্না সিকদার, আব্দুল করিম, মোঃ শাহ খান, জুবায়ের, কামরুল, মোর্শেদ, ইব্রাহিম, ছাদেকসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


0 Comments