খুরুশকুল,পিএমখালীসহ বিভিন্নস্থানে মোটর সাইকেল মার্কার সমর্থনে গণসংযোগ ও পথসভায় জেলা আমীর মুহাম্মদ শাহজাহান
সংবাদ বিজ্ঞপ্তি
আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জিএম রহিমুল্লাহ’র মোটর সাইকেল মার্কার সমর্থনে ২৫ মার্চ কক্্সবাজার পৌরসভার সাহিত্যিকা পল্লী, এবিসিঘোনা খুরুশকুল ইউনিয়নের সাম্পানঘাটপাড়া, রুহুল্যারডেইল, হামজার ডেইল, কাওয়ারপাড়া, রাস্তারপাড়া, কোনারপাড়া, মামুনপাড়া ও বৃহত্তর তেতৈয়া পিএমখালী ইউনিয়নের জুমছড়ি, পরানিয়াপাড়া, কাঠালিয়ামুরাসহ বিভিন্নস্থানে ব্যাপক গণসংযোগ করেন জিএম রহিমুল্লাহ।
গণসংযোগ শেষে খুুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া স্টেশনে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন, আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে উপজেলা নির্বাচনে জামায়াতের নির্ভীক প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে। জামায়াত প্রার্থীরাই পারবে দেশ ও জাতির কাংখিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।
সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন ও উন্নয়নে বিশ্বাসী জামায়াতের প্রার্থীরা। তাই আগামী ৩১ মার্চ কক্্সবাজার সদর উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী জিএম রহিমুল্লাহ বিজয়ী করতে তিনি সদর উপজেলাবাসীর প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, চলমান উপজেলা নির্বাচনে দেশব্যাপী জামায়াতের প্রার্থীদেরকে ভোট দিয়ে প্রমাণ করেছে জামায়াত এদেশের মাটি ও মানুষের সংগঠন।
জামায়াতের জনসমর্থন ও নেতৃবৃন্দের জনপ্রিয়তার কারণে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবেলা করে মোটর সাইকেল প্রতীককে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পথসভায় চেয়ারম্যান প্রার্থী জিএম রহিমুল্লাহ বলেছেন, মোটর সাইকেল প্রতীকের বিজয় ঠেকাতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন জায়গায় কালো টাকা ছড়াচ্ছে। ভোট কারচুপি ও ডাকাতির ষড়যন্ত্র করছে। ভোট ডাকাতি ও কারচুপির বিরুদ্ধে সদর উপজেলাবাসীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা পালন করে আগামী ৩১ মার্চ মোটর সাইকেল প্রতীককে বিজয়ী করার আহবান জানান।
পথসভায় আরো বক্তব্য রাখেন,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ, শ্রমিকনেতা মামুনুর রশিদ, মাওলানা জহিরুল ইসলাম, বিএনপিনেতা ফরিদুল আলম বৈরাগী, যুবনেতা আবুল কালাম, আয়াত উল্লাহ, কায়সার আমিন কায়েস। গণসংযোগকালে উপস্থিত ছিলেন শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাইদুল আলম, মোস্তাছিম বিল্লাহ, মাষ্টার মোস্তাক আহমদ, মাওলানা আবুল কাসেম, মোস্তাক আহমদ, নুরুল আজিম, শাহআলম, আলী হোছাইন, ফয়েজ উল্লাহ, বদর আলম, মফিদুল আলম, ছাত্রনেতা তৈয়ব উদ্দিন, , হাফেজ লুৎফর রহমান, সালাহ উদ্দিন, আবু বকর প্রমুখ।

0 Comments