Advertisement

আমিও জীবনে কিছু ভুল করেছিঃ প্রভা

প্রথমে রাজিবের সাথে প্রেম, যৌন সম্পর্ক, পরে অপূর্বের সাথে বিয়ে, নগ্ন ভিডিও ফাঁস, বিবাহ বিচ্ছেদ, পুনরায় বিয়ে সব মিলিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে জনপ্রিয় অভিনেত্রী প্রভা মিডিয়া থেকে হারিয়ে গিয়েছিলেন। অতীতের সব কিছু ভুলে এখন টিভি পর্দায় নিয়মিত। নগ্ন ভিডিও প্রকাশের দীর্ঘদিন পরও বিভিন্ন পার্টিতে বেসামাল দেখা গেছে প্রভাকে। সম্প্রতি আরটিভির নিয়মিত অনুষ্ঠান আমি আর মা’ তে অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এ অভিনেত্রী। অনুষ্ঠানটিতে প্রভা বলেন, ‘সন্তান যে ভুলই করুক মা আগলে রাখেন বুকে। আমার মা ও এমনই। আমার সকল বিপদে মা পাশে থেকে উদ্ধার করেছেন। সাহস জুগিয়েছেন। মানুষ মাত্রই ভুল করে। আমিও জীবনে কিছু ভুল করেছি। যদি এ ভুলগুলো বাবা-মা ক্ষমা করে দেন। ভাববো সবাই আমাকে ক্ষমা করেছেন। এ জন্য মায়ের কাছে ক্ষমা চাই।’ তবে এ ব্যাপারে প্রভার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
জানা যায়, অনুষ্ঠানটিতে প্রভার মা মেয়ের ছোট থেকে বড় হওয়ার নানা রকম মজাদার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার ছোট বেলার ছবি ও ভিডিও ফুটেজ।