ইমাম খাইর
কক্সবাজারে শহরের পানবাজার সড়কস্থ হোটেল আল নিজাম থেকে হতভাগা তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার হয়। লাশের ময়না তদন্তে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। হোটেল ম্যানেজার পলাতক রয়েছে।
ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি চাকু, একজোড়া সেন্ডেল, কয়েকটি ফাইল ছবি ও একটি কালো রঙের বোরকা জব্ধ করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি।
ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি চাকু, একজোড়া সেন্ডেল, কয়েকটি ফাইল ছবি ও একটি কালো রঙের বোরকা জব্ধ করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি।
হোটেলের রেজিষ্টার অনুযায়ী হতভাগা তরুণীর নাম রহিমা খাতুন (২০), স্বামী আব্দুল মোনাফ, ঠিকানা শামলাপুর, টেকনাফ, কক্সবাজার। মোবাইল নং-০১৮১৯০২৫৭৪০।
হোটেলের এক বয়পুত্র জানায়, নিহত তরুণীর সাথে স্বামী উল্লেখ করে আব্দুল মোনাফ নামে একজন লোক ছিলো। সকালে তারা হোটেলের ৩১০ নং কক্ষটি ভাড়া নেয়। সন্ধ্যা পর্যন্ত তাদের কোন সাড়া শব্দ না পাওয়ায় হোটেল সংশ্লিষ্ট কয়েকজন ওই কক্ষের সামনে গেলে কক্ষটি বাইরে তালা লাগানো দেখে তারা। কিন্তু ফটক দিয়ে ভেতরে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে সদর মডেল থানার একদল পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে সেখান থেকে তরুণীর লাশটি উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক সুনীল সুত্র ধর জানান, থানাকে খবর দেয়া হলে তার নেতৃত্বে একদল পুলিশ হোটেলের ৩১০ নং কক্ষের মেঝে পড়ে থাকা গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এসআই সুনীল জানান, তার গলায় কাটার দাগ রয়েছে। সম্ভবত চাকু দিয়ে তাকে খুন করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত করে মামলা দায়ের করা হবে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, নিহতের মহিলার সাথে পাওয়া মোবাইল এর সুত্র ধরে ঘটনার রহস্য বের করার চেষ্টা চলছে। - See more at: http://www.coxsbazarnews.com/archives/85203#sthash.P70m4AXt.dpuf

