Advertisement

মহেশখালীতে স্বামীর পিটুনে এক নারীর মৃত্যু

এম বশির উলস্নাহ: মহেশখালী ॥
মহেশখালীতে স্বামীর পিটুনীতে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হোয়ানকের রাজুয়ারঘোনা গ্রামে গত ১৬ সকালে ফেব্রেম্নয়ারী সকালে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায় একই ইউনিয়নের মরাজিরি এলাকার বাসিমাঝির মেয়ে তাসলিমা বেগম (১৮) এর সহিত রাজুয়ার ঘোনা এলাকার
লেডুর পুত্র ইউনুছ এর সহিত এক বছর পূরেব বিবাহ হয়।
বিবাহের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ সহ মনোমালিন্য চলিয়া আসছিল। এর জের ধরে ১৬ ফেব্রম্নয়ারি তাসলিমাকে হত্যা করে নাটকীয় ভাবে রশিতে ঝুলিয়ে রাখে। নিহতের স্বামী ইউনুছের দাবী তাসলিমা নিজেই আত্নহত্যা করেছে। এই নিয়ে এলাকায় নানা গুনজন চলছে। মহেশখালী থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এঘটনায় পুলিম একজনকে আটক করেছে।