এম জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়ায় সিএনজি অটোরিক্সা উল্টে দুই কলেজ ছাত্রী ও গাড়ি চালক গুরুতর আহত হয়েছে। এসময় সিএনজি গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। আহতদের মধ্যে দুইজনকে উপজেলা হাসপাতাল ও এক ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে চকরিয়া কলেজ গেইটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন দুপুর ১টার দিকে কলেজ ছুটির পর শিক্ষার্থীরা গাড়ির জন্য কলেজ গেইটে অপেক্ষা করে। এসময় বানিয়ারছড়া থেকে চিরিঙ্গামুখী একটি অটোরিক্সা কলেজ গেইটের সামনে দাঁড়ানো দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারিয়া জন্নাত রিয়া (২০) ও হামিদা বেগমকে (২০) পেছন থেকে ধাক্কা দেন। ওইসময় গাড়িটি উল্টে খাদে পড়ে গেলে চালক মো.নুরুস ছফাও (৩৬) আহত হয়। ঘটনার পর কলেজের অন্য শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করে।
উপজেলা হাসপাতালের জরুরী বিভাগ সুত্র জানায়, আহত কলেজ ছাত্রী ফারিয়া জন্নাত রিয়া’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর ছাত্রী ও গাড়ি চালক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়–য়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত কলেজ ছাত্রী রিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়ার ফখর উদ্দিনের মেয়ে ও হামিদা বেগম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামের হারুনর রশিদের মেয়ে।