Advertisement

ইসলামপুরে সড়ক দূর্ঘটনায় আহত ২

সেলিম উদ্দীন, ঈদগাঁও:
কক্সবাবাজার- চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর নাপিতখালী মোড়ে সিএনজি রিক্সা সংঘর্ষে ২জন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ইউনিয়নের নাপিতখালী বটতলায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুটাখালীগামী সিএনজিটি নাপিতখালী মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা রিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ২ যাত্রী গুরুত্বর আহত হন। গুরুত্বর আহত মো: শাহজাহান আনু (২০) পার্শ্ববর্তী খুটাখালী ইউনিয়নের ফরেষ্ট অফিস পাড়ার জিয়াউল হকের পুত্র বলে জানা গেছে। অপর জনের পরিচয় জানা যায় নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন।