Advertisement

রঙ্গিখালীর প্রবীণ মুরব্বী হাজী এবাদুল্লাহ আর নেই

টেকনাফ প্রতিনিধি
টেকনাফের রঙ্গিখালী এলাকার মৃত্যু আব্দুশ শুক্কুর মাতবরের ১ম পুত্র বিএনপি নেতা জুহুর আলমের গর্বিত পিতা আলহাজ্ব এবাদুল্লাহ (৯০) আর নেই। ৫ ফেব্রুয়ারী দুপুর আড়াইটায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ৪ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। এলাকার মুরব্বী, সর্বজন শ্রদ্ধেয়, সকলের কাছে গ্রহণযোগ্য হিসেবে পুরো হ্নীলায় তাঁর একটা সুখ্যাতি আছে। তাঁর মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজা অনুষ্টিত হবে। এদিকে এবাদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-হ্নীলা ইউপির চেয়ারম্যান মীর কাশেম, রঙ্গিখালী মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা কামাল হোছাইন, রঙ্গিখালী কৃতি সন্তান অধ্যাপক মফিজুর রহমান মাদানী, মরহুমের একনিষ্ট নাতি দৈনিক কক্সবাজারের টেকনাফ প্রতিনিধি-প্রেসক্লাবের সদস্য জসিম উদ্দিন টিপু, সাংবাদিক ছৈয়দুল আমিন চৌধুরী, তারেক রহমান রাসেল, স্থানীয় মেম্বার শফিক আহমদ প্রমুখ।