বার্তা ডেস্ক
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু জানিয়েছেন দেশে ১৬ লাখ ৯৪ হাজার ২৯৭ পরিবার ভূমিহীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার ১০ম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিনের অধিবেশনে ফেনী-১ সংসদ সদস্য শিরীন আখতারের তারকা চিহ্নিত প্রশ্ন ১২৮ নং প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রী এ তথ্য জানান। শিরীন আখতার তার প্রশ্নে ভূমি মন্ত্রীকে বলেন, ‘বর্তমানে বাংলাদেশে খাস জমির পরিমাণ কত; এবং এই বৎসরে ভূমিহীনের সংখ্যা কত?’ জবাবে ভূমি মন্ত্রী বলেন, ‘ডিসেম্বর ২০১৩ পর্যন্ত হিসেবে দেশে ভূমিহীন পরিবারের সংখ্যা ১৬ লাখ ৯৪ হাজার ২৯৭ টি।’এছাড়া মন্ত্রী আরো বলেন, ‘ডিসেম্বর ২০১৩ পর্যন্ত দেশে মোট খাস জমির পরিমাণ ১৮ লাখ ৪৩ হাজার ৭০৪ দশমিক ৮০ একর। এর মধ্যে বন্দোবস্তযোগ্য খাসজমির পরিমাণ ৪ লাখ ৫৭ হাজার ৫৬৩ দশমিক ৮০ একর।’