Advertisement

মিরসরাইয়ে মেয়েকে গণধর্ষণ: বাবার আত্মহত্যা

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে এক আধিবাসী কিশোরী (১৪) গণধর্ষণের ঘটনায় অপমানের জ্বালা সইতে না পেরে ধর্ষিতার বাবা অনিন্দ্র ত্রিপুরার (৩৭) আত্মহত্যার খবর পাওয়া গেছে।বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে
উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূইয়া বলেন, “গত মঙ্গলবার দিবাগত রাতে তালবাড়িয়া আধিবাসী পাড়ার ওই কিশোরী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আলাউদ্দিন ও জয়নাল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে আলাউদ্দিন, জয়নালসহ অপর কয়েক ব্যক্তি তাকে পালাক্রমে ধর্ষণ করে। খোঁজা-খুঁজির এক পর্যায়ে স্থানীয়রা ধর্ষকদের আটক করে পাহাড়ের জঙ্গল থেকে ওই কিশোরীকে উদ্ধারের পর থানায় নিয়ে আসে।”
এ ঘটনায় কিশোরীর বাবা অনিদ্র ত্রিপুরা বুধবার (১৩ নভেম্বর) মিরসরাই থানায় একটি মামলা করেন। আলাউদ্দিন (২৫) ও জয়নাল আবেদীন (১৬) নামের দুই ব্যক্তিকে ধর্ষণের দায়ে গ্রেফতার করে পুলিশ।
কিশোরীর বাবা অনিন্দ্র ত্রিপুরার আত্মহত্যার খবর পেয়ে আধিবাসী পাড়া থেকে নিহত অনিন্দ্র ত্রিপুরার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত আত্মহত্যার ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে ও লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূইয়া।
নয়ন কক্স নিউজ ডট কম কক্সবাজার। ফোন: +৮৮ ০১৮১২০২৪০৮০