নানা কর্মসুচির মধ্য দিয়ে ১৪ নবেম্বর (বৃহষ্পতিবার) বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ডায়াবেটিক সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য বিশ্বব্যাপি দিনটি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসাবে পালন হয়ে আসছে। ‘ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সজাগ হোন’ (অন্ধত্ব, হার্ট এ্যাটাক, কিডনি বিকল ও পঙ্গু হয়ে যাওয়া) প্রতিপাদ্য নিয়ে এবারের দিবসটি পালন করা হয় । কক্সবাজার ডায়াবেটিক সমিতি দেশের অন্যান্য স্থানের মত নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। এ উপলক্ষে কক্সবাজার শহরে সচেতনতা মূলক পোষ্টারিং, লিফলেট বিতরণ এবং পদযাত্রার আয়োজন করা হয়। এ ছাড়া ডায়াবেটিক হাসপাতালে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে তিন শতাধিক রোগীকে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়। কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসারদ্বয় ডাঃ এম নকরেক ও ডাঃ ফারহানা জেরিন খান রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেছেন ঔষধ কোম্পানী যথাক্রমে স্কয়ার ফার্মা, নভোনরডিক্স, অপসোনিন, ইনসেফটা ফার্মা, এসিআই, এসকে এফ, ফার্মা, এরিসটো ফার্মা, এ্যাকমি ফার্মা, বায়োফার্মা, বেক্সিমকো এবং ড্রাগ ইন্টারন্যাশনাল। কক্সবাজার ডায়াবেটিক সমিতির সহ সভাপতি এডভোকেট পীযুস কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ এবং সদস্য মোঃ নুরুল কবির সহ সমিতির অন্যান্য সদস্যগন এসব কর্মসুচিতে অংশ গ্রহন করেন। - প্রেস বিজ্ঞপ্তি
নয়ন কক্স নিউজ ডট কম
কক্সবাজার।
ফোন: +৮৮ ০১৮১২০২৪০৮০
