Advertisement

আপনি মৃত, এখন আসতে পারেন!

রিয়াদ: চিকিৎসার জন্যে ভাইয়ের সঙ্গে হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়েছিলেন এক সৌদি নারী। কিন্তু হাসপাতালের অভ্যর্থনা কক্ষেই ওই নারীর ভাইকে বলে দেয়া হলো, ‘আপনার বোন মৃত, আমরা দুঃখিত’! অথচ যাকে মৃত বলা হচ্ছে সেই নারী তার ভাইয়ের পাশেই দাঁড়ানো। ভয়াবহ
রকম ও হাস্যকর এই ভুলটি ঘটেছে সৌদি আরবে রোববার।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় আল-কুনফুদাহ বন্দরের একটি মানসিক চিকিৎসার হাসপাতালে এই ঘটনা ঘটেছে।
ওই নারীর ভাই দেশটির সাক পত্রিকাকে জানান, “নার্স আমাদের জানালো যে, আমার বোন মারা গেছে। অথচ বোন আমার পাশেই দাঁড়ানো ছিল। ঘটনার আকস্মিকতায় আমার বোন হতভম্ব হয়ে পড়ে। সে আর কোনোদিন এ হাসপাতালে আসবে না বলে জানিয়ে দিয়েছে।”
পত্রিকাটি আরো জানিয়েছে, এই ভুলের জন্যে হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রন্ট ডেস্কে দায়িত্বরত ব্যক্তি একজন মৃত রোগীর ফাইলের সঙ্গে উল্টাপাল্টা করে ফেলেছিলেন। ফলে এই জঘন্য ভুলটি হয়েছে। সূত্র: ওয়েবসাইট