ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার :
কক্সবাজারের সাবেক পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি এখন পর্যটন পুলিশের প্রধান। এর আগে তিনি চলতি বছরের ৭ই ফেব্র“য়ারি থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছিলেন। গতকাল সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার দায়িত্ব
বুঝিয়ে দেন তিনি মিজানুর রহমানকে।
জানা গেছে, নিবাস চন্দ্র মাঝি এর আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির দায়িত্বে ছিলেন। অপরদিকে ডিআইজির পদ মর্যাদায় পুলিশের বিশেষায়িত ইউনিট পর্যটন পুলিশের প্রধান হিসেবে গতকাল তিনি পুলিশ হেড কোয়ার্টারে যোগদান করেন। কমিশনার হিসেবে সিলেটে ২শ’ ৯০ দিনের কর্মপথে নিবাস মাঝি এলাকার দাগি অপরাধি বিশেষ করে জামায়াত-বিএনপি’র নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করে পুরো সিলেট এলাকায় আইন শৃঙ্খলার উন্নতি ঘটান।
ডিআইজি নিবাস চন্দ্র মাঝি মুঠোফোনে প্রতিবেদককে বলেন, সিলেটের মানুষগুলো অত্যন্ত ভালো তবে সেখানে স্বাধীনতা বিরোধী একটি চক্র সরকার বিরোধী কর্মকান্ডে সক্রিয় ছিল।
তাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ানোর কারনেই কেউ কেউ পুলিশের উপর অসন্তুষ্ট ছিল। এছাড়া আমার দায়িত্বকালে কেউ কেউ অবৈধ সুযোগ-সুবিধা নিতে না পারায় তারাও ক্ষুদ্ধ হন। এরায় এক পর্যায়ে আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেন। তাই ইচ্ছে করেই সিলেট পুলিশ কমিশনারের দায়িত্বটি ছেড়ে দিলাম। এখন চেষ্টা করবো পর্যটন পুলিশের প্রধান হিসাবে ট্যুরিষ্ট পুলিশকে ঢেলে সাজাতে। পর্যটকদের জানমালের নিরাপত্তায় আমি সহ আমার সকল সদস্যরা সক্রিয় থাকবেন সবসময়। এজন্যই তিনি তাঁর পূর্বের কর্মস্থল কক্সবাজার জেলাসহ দেশবাসির আন্তরিক সহযোগিতা কামনা করেন।