Advertisement

ঈদগাঁও রাজপথ অবরোধে ছাত্রশিবির

শাহজালাল শাহেদ, কক্সবাজার থেকে: টানা ৪৮ঘণ্টা অবরোধের প্রথমদিন শুরু থেকে আধিপত্য বজায় রেখে চলেছে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ছাত্রশিবির। টায়ারে আগুন জ্বালিয়ে আরাকান মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা। ঘটেনি কোথাও অঘটন। এতে দুরপাল্লাতো দূরের কথা, স্থানীয় পরিবহনও চলাচল চলতে দেখা যায়নি। তাছাড়া, বিভিন্ন পয়েন্টে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান সমাবেশ করছে অবরোধ সমর্থকরা। খাঁ খাঁ করছে মহাসড়ক।
ঈদগাঁও সাংগঠনিক থানা ছাত্রশিবিরের সভাপতি লায়েক বিন ফাজেলের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মহাসড়কে গড়ে তোলে মানব প্রাচীর।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নাশকতার খবর পাওয়া না গেলেও অবরোধকারীরা রাজপথ ছাড়েনি এমন তথ্য জানা গেছে বিভিন্ন সূত্রে। তবে দলীয় সূত্রে জানা যায়, এমন অবরোধ শুধু নির্দলীয় সকারের অধীনে নির্বাচনের দাবিতে।