Advertisement

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ নিউজ২৪ : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৩
ঃবধপযবৎঢাকা: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার স্কুল পর্যায়ে ৩১.৩৮% এবং কলেজ পর্যায়ে ৩১.১৬%। পাসের গড় হার ৩১.৩০%।
গত ২৩ ও ২৪ আগস্ট ৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
এবারের পরীক্ষায় স্কুল পর্যায়ে ১ লাখ ৫৯ হাজার ৫শ ৯৮ জন ও কলেজ পর্যায়ে ৮২ হাজার ৮শ ৫৩ জন অর্থাৎ মোট ২ লাখ ৪২ হাজার ৪শ ৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ৪৮ হাজার ৪শ ৫৫ জন এবং কলেজ পর্যায়ে ২৭ হাজার ৪শ ৪৩ জন উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণদের মধ্যে পুরুষ ৫০ হাজার ৮৪ (স্কুল পর্যায়ে ৩১ হাজার ৬শ ৫৬ ও কলেজ পর্যায়ে ১৮ হাজার ৪শ ২৮) জন এবং মহিলা ২৫ হাজার ৮শ ১৪ (স্কুল পর্যায়ে ১৬ হাজার ৭শ ৯৯ ও কলেজ পর্যায়ে ৯ হাজার ১৫ জন) জন।
উল্লেখ্য, ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১৩ -এ স্কুল পর্যায়ে ৪৪টি এবং কলেজ পর্যায়ে ৩৬টি, মোট ৮০টি বিষয়ে নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদের ফল টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেয়া হবে।