Advertisement

টেকনাফে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার : ২২ অনুপ্রবেশকারীকে পুশব্যাক

হেলাল উদ্দিন, হ্নীলা :
টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বিজিবি। জানা যায়- ১৬ নভেম্বর রাত ৮টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর বিওপি’র হাবিলদার মোঃ শামশুল ইসলামের নেতৃত্বে বিজিবি জওয়ানরা নাইট্যংপাড়া সংলগ্ন
নাফনদীতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারকালে ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা মুল্যের ৩৭ হাজার ৮ শ’ পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এইচ কামরুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
টেকনাফ সীমান্তে ২২ অনুপ্রবেশকারীকে পুশব্যাক
হেলালা উদ্দিন, হ্নীলা :
টেকনাফ সীমান্তে অনুপ্রবেশকালে ২২ রোহিঙ্গাকে আটকের পর পুশব্যাক করেছে বিজিবি। জানা যায়-১৬ নভেম্বর রাত সাড়ে ৮টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর বিওপি’র হাবিলদার মোঃ শামশুল ইসলামের নেতৃত্বে বিজিবি জওয়ানরা নাইট্যংপাড়া সংলগ্ন নাফনদীতে অভিযান চালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ মিয়ানমারের ২২ রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে ১৭ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে আটককৃত ২২ রোহিঙ্গাকে প্রয়োজনীয় খাদ্য ও মানবিক সহায়তা পুর্বক একই পয়েন্ট দিয়ে পুশব্যাক করে। টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এইচ কামরুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।