Advertisement

কক্সবাজার কলেজে নতুন ২টি অনার্স কোর্স : ইংরেজি ও ইসলামের ইতিহাস

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার সরকারি কলেজে নতুন ২টি বিষয়ে অনার্স কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতি পাওয়া গেছে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে কক্সবাজার সরকারি কলেজে ইংরেজি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতি পাওয়া গেছে। উল্লেখ্য যে, উক্ত কলেজে পূর্ব হতে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, গণিত ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু আছে