Advertisement

সরকার হটাতে নামুন রাজপথে: ফখরুল

‘একতরফা’ নির্বাচনের তফসিল ঘোষণা হলে দেশ অচল করে দেয়ার হুমকি দেয়ার একদিন বাদে শনিবার পূর্বাণী হোটেলে এক আলোচনা সভায়
দেশবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি।
ফখরুল বলেছেন, “আমরা সুখে নেই, দেশ এক অন্ধকার তিমিরে ডুবে যাচ্ছে। প্রতি মুহূর্তে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন-নির্যাতন, গ্রেপ্তার করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা থাকবে না।
“গণতন্ত্র ধ্বংসকারী এই সরকারকে হটানো ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। তাই তরুণ সমাজসহ সবাইকে জেগে উঠতে হবে। আজ আমাদের শপথ হোক, এই সরকারকে হটিয়ে নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করব।”