Advertisement

কুতুবদিয়ার নতুন নির্বাহী কর্মকর্তা মমিনুর রশিদ’র যোগদান

মো.মমিনুর রশিদ কুতুবদিয়া উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে বৃহস্পতিবার যোগদান করেছেন। তিনি ইতিপূর্বে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা পদোন্নতি লাভ করে কুতুবদিয়া উপজেলার ৩১তম নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন। বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো.ফিরোজ আহমেদ তার এক বছর দু’ মাস কর্মকাল শেষে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পঞ্চগড় জেলায় বদলী হলেন। কুতুবদিয়া প্রেস ক্লাবের সভাপতি আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন ও সাধারণ সম্পাদক হাছান কুতুবী নবাগত এবং বিদায়ী নির্বাহী কর্মকর্তাদ্বয়কে অভিনন্দন জানিয়েছেন