বাংলা ছবি থেকে অশ্লীলতা দূর হবার পর আর ‘হট’ চরিত্রে দেখা যায়নি শাকিব খানকে। তবে দীর্ঘদিন পর আবার হট হয়ে পর্দায় আসছেন বর্তমান সময়ের নাম্বার ওয়ান এ নায়ক। আর তার সঙ্গে থাকবেন আরেক জনপ্রিয় নায়িকা ববি। সম্প্রতি ‘রাজত্ব’ নামের একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন এ জুটি। ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিকঠিক থাকলে আগামী বছরের মাঝের দিকে মুক্তি পাবার কথা ছবিটির। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী এবং সঙ্গীত করেছেন আদিত। জানা গেছে, ছবিতে শাকিব-ববির বেশ কিছু রোমান্টিক দৃশ্য থাকবে। এর মধ্যে একটি দৃশ্যে তারা দুজনই নগ্ন হয়ে বাথটবে নামবেন। শুধু তাই নয়, এসময় ববিকে জড়িয়ে ধরে দীর্ঘ চুমুও খাবেন ঢালিউড কিং। দৃশ্যটি নিয়ে এরই মধ্যে বেশ উত্তেজিত শাকিব-ববি দুজনই। তারা মনে করছেন, তাদের এ সাহসী অভিনয় বাংলা সিনেমাকে নতুন মাত্রা দেবে।

