এম. কফিল উদ্দিন, পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় সিএনজিটেক্সীসহ খাদে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। দূর্ঘটনাটি ঘটেছে, ১৯নভেম্বর দুপুর ৩টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মৌলভীরটেক এলাকায়। নিহত ব্যক্তির নাম মাহমুদুল করিম(৪৪)। সে ওই ইউনিয়নের পশ্চিমকূল এলাকার নূর সোলতানের পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সে মগনামা থেকে ব্যক্তিগত কাজে পেকুয়া বাজার যাওয়ার পথে সিএনজিটেক্সী চালক ঘটনাস্থলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
