Advertisement

সানি লিওনের অতীত-বর্তমান ও ভবিষ্যৎ


কালের কণ্ঠ :
কথায় বলে, একটি ছবি নাকি হাজার শব্দের চেয়ে বেশি কথা বলতে পারে। একটি নাম কত কথা বলতে পারে তার প্রমাণ সানি লিওন। সানি লিওন বললেই পাঠকের মনে হাজার কথা হাজির হয়। সাবেক এই পর্নস্টারের সাথে কথা বলেছে টাইমস অব ইন্ডিয়া। তাতে তিনি নিজের অতীত বর্তমান ভবিষ্যত নিয়ে নানা কথা বলেছেন।
আপনি বড়দের সিনেমায় অভিনয় শুরু করলে আপনার বাবা-মা কিছু বলেনি?

বাবা-মা আমার স্বাধীন ব্যক্তিত্ব সম্পর্কে জানতেন। তারা খুব স্বাধীন চিন্তার মানুষ। কোনো আত্মীয়ের কাছে শুনে ফেলার আগেই আমি তাদের বলে দিয়েছিলাম। বিষয়টা মানিয়ে নিতে ততো কঠিন পথ পাড়ি দিতে হয়নি। আসলে কোনো পরিকল্পনার ফল ছিল না এটা। বড়দের সিনেমায় অভিনয় করেছি হঠাৎ করেই।
কী দেখে আপনি ছেলেদের প্রতি আকৃষ্ট হন আর কী দেখে বিরক্তি বোধ করেন?
কথায় আকৃষ্ঠ হই। বাজে বডিস্প্রের গন্ধে দূরে সরে যাই।
অতীত নিয়ে আপনার অনুতাপ হয় না?
হয় না। কারণ এটা আমরই অতীত। আমি আজ যেখানে, সেখানে পৌঁছাতে পারতাম না এই অতীত ছাড়া।
আপনার স্বামী বড়দের সিনেমায় অভিনয় করতে বাধা দেয়নি?
আমার সিদ্ধান্তের ব্যাপারে সে সবসময় সমর্থন দিয়ে গেছে। আমার সম্পর্কে সবই তার জানা।
বাচ্চা নিতে চান?
হ্যাঁ। পরিবার আমি খুব চাই।
পরিকল্পনা কী?
মুম্বাইতে শীঘ্রই একটা বাড়ি কিনতে চাই। মানে, এখানে থাকতেই চাই।
বড়দের সিনেমায় ফিরবেন?
সে তো আমি বিগ বসে আসার আগেই ছেড়ে দিয়েছি।
ভারতে কি যুক্তরাষ্ট্রের মতো পর্ন ইন্ডাস্ট্রি হবে?
কখনোই হবে না।
লোকে তো পর্ন দেখে…
দেখে। কিন্তু এ নিয়ে কথা বলে না। সেটা ভিন্ন গল্প।
তারা কি স্ববিরোধী?
বলা যায়, তারা রক্ষণশীল। দেখুন, যুক্তরাষ্ট্রকে আপনারা যত মুক্ত সমাজ ভাবেন আসলে কিন্তু তা নয়। সেখানেও লোকে যৌনতা নিয়ে অহরহ কথা বলে না।
অনেকেই তো আপনাকে অপছন্দ করে…
আমার মতে, ভারতের লোকেরা পছন্দ করে। যারা করে না তারা গোনাগুনতির বাইরে।