Advertisement

টেকনাফে ২২ পিস ইয়াবাসহ ১ ব্যক্তি আটক


মোঃ আবছার কবির আকাঁশ :
টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা সহ ১ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। জানাযায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়া থেকে তাকে আটক করা হয়েছে । ০৭ অক্টোবর সকাল ১১টার দিকে টেকনাফের হ্নীলা ষ্টেশনস্থ জামাল মার্কেটের সত্ত্বাধিকারী জামাল আহমদের
নেতৃত্বে তাঁর বাস ভবনের সামনে থেকে নাটমুরা
পাড়া এলাকার কালা মিয়ার পুত্র হেলাল উদ্দিন (৪৫) কে ইয়াবা সহ আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের এ.এস.আই. কানু অধিকারী সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে ২২ পিচ ইয়াবা সহ হেলালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানা পুলিশের এ.এস.আই কানু অধিকারী ঘটনার
সত্যতা স্বীকার করে বলেন, ডায়মন্ড হোটেলের মালিক জামাল আহমদ উক্ত ব্যাক্তিকে ইয়াবা সহ আটক করে থানার অফিসার ইনচার্জকে খবর দেয়। উর্ধ্বতন
কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে জনতা কর্তৃক আটক উক্ত ব্যাক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।