Advertisement

শিশুটি হাসছে জন্মের পর থেকেই!

শিশুটি হাসছে সারাক্ষণ – শিশুটি হাসছে জন্মের পর থেকেই কোনো রকম বিরতি না দিয়েই। ঘটনাটা খুব বিচি্ত্র শোনালেও রকমই এক শিশুর খবর পাওয়া গেছে বিট্রেনে।
২ বছর বয়সী অলি পেথেরিকের জেনেটিক ডিজওয়ার্ডারের কারণে কথা বলতে ও হাঁটতে কষ্ট হলেও সে হাসছে সবসময়। জেনেটিক ডিজওয়ার্ডার ‘অ্যাঞ্জেলম্যান সিনড্রোম’ নিয়ে জন্মানো এই শিশুটি হাসছে জন্মের পর থেকেই।

ডেইলি মেইলে এই সদা হাস্যোজ্জ্বল শিশুটির খবর প্রকাশের পর তোলপাড় হচ্ছে চারদিকে। অলির, বাবা-মা সন্তানের এই অসুখকেও তাই মেনে নিয়েছেন হাসিমুখে। অলির ক্ষেত্রে যে ‘অ্যাঞ্জেলম্যান সিনড্রোম’ দেখা দিয়েছে সেটা পৃথিবীতে খুবই বিরল হলেও একেবারে প্রথম নয়। এই রোগের রুগীদের সাহায্যে আছে একটি ফাউন্ডেশনও।
শিশুটির মা এনি ক্যাম্পবেল মেইল অনলাইনকে বলেন, অলি মুখের হাসি সবাইকে খুশি ও আনন্দিত করে। তার অসাধারণ হাসির সত্যিই কোনো তুলনা নেই। আমি তাকেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করি।
অলি জন্মানোর পর থেকেই ঠিকমতো দেখতে পাচ্ছে না এমন অভিযোগ নিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিল তার বাবা-মা এবং তখনই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার অদ্ভুত জেনেটিক ডিজওয়ার্ডারের বিষয়টি ধরা পড়ে। তার চিকিৎসার প্রচলিত কোনো উপায় জানা না থাকলেও তার ব্যাপারে গবেষণা চালিয়ে নিচ্ছেন চিকিৎসকরা।