বার্তা পরিবেশক
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন বলেছেন, নীতি নৈতিকতা অনুসরন করে সমাজের উপকারী সংবাদ গুলো অনলাইনে পরিবেশন করুন। এতে সমাজ ও দেশ উপকৃত হবে।
১ আগষ্ট বৃহস্পতিবার অনলাইন নিউজ পোর্টাল “কক্সবাজার মিরর” আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অথিতি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রধান অথিতি জেলা প্রশাসক আরো বলেন, ডিজিটালের আদলে
আমরা এখন প্রতি মুহুর্তের সংবাদ মুহুর্তেই পাচ্ছি। এই সুযোগটি যাতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ক্ষতিকারক কাজে ব্যবহার করা না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। “কক্সবাজার মিরর” আলোচনা সভায় বিশেষ অথিতি ছিলেন, প্রবীণ আইনজীবী ও সাবেক গর্ভণর এডভোকেট জহিরুল ইসলাম. কক্সবাজার নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আকতার চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের কক্সবাজারজেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল,জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহম্মদ, সাধারণ সম্পাদক আবু তাহের,শহর যুবলীগের যুগ্ন সম্পাদক সোয়েব ইফতেখার, হিন্দুবৌদ্ধ খৃষ্টান যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি ডালিম বড়–য়া। কক্সবাজার মিররের প্রশাসক ও সম্পাদক ইশতিয়াক আহমেদ জয় এর সভাপতিত্বে ও দৈনিক দৈনন্দিনের পরিচালনা সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন, স্যোসাল ইসলামী ব্যাংকের সেকেন্ড অফিসার মুসলেহ উদ্দিন খুশবু, কক্সবাজার মিররের স্পেশাল করেসপনডেন্ট ও দৈনিক বাঁকখালীর চীফ রিপোর্টার এম. শাহজাহান চৌধুরী শাহীন, দৈনিক বাঁকখালীর জিএম রেজওয়ান আহমেদ, ডেইলি ইনডেপেডেন্টটের কক্সবাজার প্রতিনিধি সাঈদ আলমগীর, দৈনিক আজকের দেশ বিদেশের স্টাফ রিপোর্টার শহীদুল্লাহ কায়সার,দৈনিক সমুদ্র বার্তার বার্তার প্রধান মহসীন শেখ, অনলাইন পোর্টাল কক্স টুডে নিউজের সম্পাদক সাজ্জাদ ইসমাইল, দৈনিক সংগ্রামের দক্ষিণ প্রতিনিধি শাহনেওয়াজ জিল্লু, দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার মোঃ নোবেল, দৈনিক ইনানীর স্টাফ রিপোর্টার আজিজ রাসেল,দৈনিক আপন কন্ঠের রিপোর্টার দিদারুল আলম, কক্সবাজার মিররের চকরিয়া প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল, মহেশখালী প্রতিনিধি পারওয়ার হাবীব মোস্তফা বকুল, অপরাধ তালাশের জেলা ও কক্সবাজার মিররের সদর প্রতিনিধি মোঃ শফিক, সদর উপজেলা করেসপনডেন্ট আবদুল হামিদ ফয়সাল, ক্রাইম করেসপনডেন্ট রাফসান ওয়াফা সহ সামাজীক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন,মৌলানা এয়ার মোহাম্মদ।১ আগষ্ট বৃহস্পতিবার অনলাইন নিউজ পোর্টাল “কক্সবাজার মিরর” আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অথিতি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রধান অথিতি জেলা প্রশাসক আরো বলেন, ডিজিটালের আদলে


0 Comments