Advertisement

ওমরাহ পালন করলেন খালেদা

ডেস্ক রিপোর্ট : পবিত্র ওমরাহ পালন করলেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। বাংলানিউজ
বুধবার রাত দু’টার দিকে তাওয়াফ শুরু করেন খালেদা। ওমরাহ শেষ করে ফজরের নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাত করেন।
এর আগে প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমান বন্দর থেকে স্থানীয় সময় বুধবার রাত সাড়ে এগারোটায় বিমানযোগে জেদ্দায় আসেন খালেদা। পরে জেদ্দা থেকে সড়ক পথে মক্কায় যান তিনি।
এসময় সঙ্গে ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা মোছাদ্দেক আলী ফালু, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী, দুই সন্তান, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, সৌদি আরব বিষয়ক বিশেষ সহকারী এনামুল হক, ক্যামেরা পারসন নুরুদ্দিন নুরু, পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব, মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী মিঠুসহ স্থানীয় নেতারা।
খালেদা জিয়া দশদিনের সৌদি আরব সফর শেষে আগামী ৬ আগষ্ট দেশে ফেরার কথা রয়েছে। এসময় তিনি সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসাবে পবিত্র উমরাহ পালন এবং মোহাম্মদ (সঃ) রওজা জিয়ারত এবং বিশেষ ইবাদত বন্দেগী করেন।

Post a Comment

0 Comments