Advertisement

চকরিয়ায় দায়িত্বরত মহিলা পুলিশকে যৌন নিপীড়নের দায়ে তিন বখাটের সাজা

এম. রায়হান চৌধুরী, চকরিয়া চকরিয়ায় বোরকা পরে দায়িত্ব পালনকালে তিন মহিলা পুলিশকে যৌন নিপীডনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  তিন বখাটের সাত দিনের  সাজা দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন
। জানা গেছে, গত ৩১ জুলাই বুধবার রাত সাড়ে ১০টার দিকে চিরিংগা ওয়াপদা রোড়ের ওয়েষ্টার্ন প্লাজায় চকরিয়া থানা পুলিশের চার মহিলা সদস্য এএসআই রুমিয়া, কনষ্টেবল খুরশিদা, জয়শ্রী ও হুম্রাসিং বোরকা পরে বিপনী বিতান সমুহে আ্ইন শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অবস্থায়  তিন বখাটে যুবক তাদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের অশ্লিল কথা বার্তা ছুড়ে। এসময় মহিলা পুলিশ সদস্য বখাটেদের পাকড়াও করে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।আটককৃতরা হলেন কাকারা ইউনিয়নের এস এম চর এলাকার আবদুচছালামের পুত্র ছাবের আহমদ (২০) পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র তৌহিদুল ইসলাম (২১), মৌলভীরকুম বাজার এলাকার হাশেমের পুত্র হেলাল (২৬)। চকরিয়া থানার ওসি রনজিত বডুয়া জানান, যৌন নিপীডনের দায়ে আটককৃত ৩ যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিনের সাজা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments