ফেরদাউস ওয়াহিদ, চকরিয়া:
চকরিয়া উপজেলার বমুবিল ছড়ি ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথম স্ত্রীর সন্তানদের মারধরে দ্বিতীয় স্ত্রী নিহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় পুলিশ স্বামী ও এক পুত্রকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী জানায়, উপজেলা বমুবিল ছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুর রহিমের দুই স্ত্রীর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইফতারি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড়স্ত্রীর পুত্ররা ছোট স্ত্রী নুর কলিমা বেগমকে অতিরিক্ত প্রহার করে। এতে ঘটনাস্থলে নুর কলি বেগম মারা যায়।
গতকাল বুধবার এ ঘটনায় নিহত নুর কলিমা বেগমের ভাই রহমতউল্লাহ বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করে। পুলিশ ঘটনার সাথে জড়িত বড়স্ত্রীল ছেলে শাহেদ কে আটক করে। চকরিয়া থানার সেকেন্ড অফিসার এস আই ওসমান জানান, আদালতে আটক শাহেদের ১৬৪ ধারায় জবান বন্দি রেকর্ড করায় হয়। এতে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মামলায় নুর কলিমার স্বামী আবদুর রহিম, পুত্র শাহেদ ও মান্নাকে আসামী করা হয়।

0 Comments