Advertisement

১২টি টেলিছবি ও নাটকে মিম


ঢাকা: মিম ঈদে সর্বাধিক নাটক বা টেলিফিল্মে কাজ করার রেকর্ডের গর্বিত দাবিদার হওয়ার পক্ষে নন। এবারের ঈদে তিনি কাজ করেছেন বেছে। তার হাতে প্রায় ৩৫টি পান্ডুলিপি এসেছিল। সেগুলোর মধ্য থেকে বাছাই করে ১২টি টেলিছবি ও নাটকে অভিনয় করেছেন তিনি।
এ প্রসঙ্গে মিম বলেন, প্রতিটি গল্পই দর্শকদের ভালো লাগবে। এর মধ্যে অনিমেষ আইচের ‘ঘরছাড়া’, আরিয়ানের ‘ট্রাম্পকার্ড’, ‘সম্বোধন-দুই’ নাটকের নাম। এ ছাড়া অঞ্জন আইচ, দীপঙ্কর দীপন, সাইফুল ইসলাম মান্নু, তুহিন অবন্তসহ আরও কয়েকজন নির্মাতার কাজ করেছি।’
এবারের ঈদের নাটকে কাজ করতে গিয়ে অভিজ্ঞতার বিষয়ে মিম জাস্ট নিউজকে বলেন, ‘ট্রাম্পকার্ড নাটকে কাজ করতে গিয়ে হেলিকপ্টারে চড়তে হয়েছে। অভিনয়ের প্রয়োজনে হেলিকপ্টারে চড়েছি। ঘটনাটা বেশ উপভোগ্য। এর আগে ২০০৯ সালে শাকিব খানের সঙ্গে হেলিকপ্টারে চড়ে যশোরের মনিহার সিনেমা হলে আমার অভিনীত ছবি ‘আমার প্রাণের প্রিয়া’ দেখতে গিয়েছিলাম। সেটা ছিল আমার প্রথম হেলিকপ্টার ভ্রমণ।’
এছাড়া আরেকটি অভিনজ্ঞতার কথা বলতে পারি।  চ্যানেল আইয়ের জন্য নির্মিত মাতিয়া বানু শুকুর লেখা ও রোমানা রুনু পরিচালিত একটি টেলিছবির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। এরকম  প্রতিকূলতায়ও টেলিছবির কাজ শেষ করতে হয়েছে।
মিম এখন চলচ্চিত্রের কাজ নিয়েও অনেক ব্যস্ত। সে কাজ নিয়ে তিনি বলেন, আমি এখন তিনটি চলচ্চিত্রে কাজ করছি। এর মধ্যে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ ছবির কাজ প্রায় শেষ। রিপন খান পরিচালিত ছবি ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ও গীতিকার লতিফুল ইসলাম শিবলীর চিত্রনাট্যে তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্মপাতার জল’ ছবির কাজও বেশ খানিকটা এগিয়েছে। তিনটিতে আমার সহশিল্পী ছিলেন ইমন।

Post a Comment

0 Comments