এম.আমান উল্লাহ
এবার ঈদের দিনও বৃষ্টি হবে। তাই ঈদের আনন্দ কেড়ে নেবার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় ঈদের দিনেও বৃষ্টি হবে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের উপপরিচালক। তিনি জানান, আগামি ৯ বা ১০ আগস্ট ঈদ হওয়ার কথা রয়েছে। ঈদের সময়টাতেও থাকবে শ্রাবণের চলমান বর্ষণ। তবে কোথাও মাঝি আবার কোথাও ভারি বর্ষণের আশঙ্কা
রয়েছে। আবহাওয়া অফিস আরও জানান, সাগরে লঘুচাপের প্রভাবে কক্সবাজ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি ঝরার পাশাপাশি শ্রাবণের শেষ ভাগে বর্ষা মৌসুমে মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত আরো কয়েকদিন স্থায়ী হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলাসহ অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।এই জন্য জেলার ঈদ আনন্দ উপভোগি মানুষের মাঝে অসন্তোস বিরাজ করছে ।