আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার জেলাবাসিকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজারের তরুণ ও প্রতিশ্রুতিশীল লেখকদের সংগঠন কক্সবাজার লেখক সোসাইটির
নেতৃবৃন্দ। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আনন্দ হিল্লোল পরিবেশে উদ্যাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে কক্সবাজার লেখক সোসাইটির নির্বাচিত সভাপতি সাংবাদিক মোহাম্মদ তুহিন ও সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আমিন হেলালী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের সকল সদস্য-সদস্যা ও শুভাকাঙ্খীকে এই ঈদ অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবু হেনা সাগর, জাহেদা আক্তার, সহ-সম্পাদক কামাল শিশির, দেলোয়ার, মহিলা সম্পাদক এ্যানি প্রমুখ।

0 Comments