নিজস্ব প্রতিবেদক
অবশেষে টনক নড়েছে প্রশাসনের। বাতিল করা হয়েছে কক্সবাজার ও টেকনাফ এলাকায় র্কমরত আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের ছুটিও। একই সঙ্গে জোরদার করা হয়েছে সড়ক, নৌ ও বিমানপথে টহল। গতকাল ‘নয়ন কক্স নিউজে’ প্রকাশিত ইয়াবার বড় চালান চাঁদ রাতে’‘লবণচাষি, পিঠাবিক্রেতা ও বেকার থেকে ইয়াবা ব্যবসায় কোটিপতি!’ শিরোনাম এবং ‘ঈদে সড়ক-নৌ ও বিমানপথে সমানতালে যাচ্ছে উপশিরোনামে ইয়াবা নিয়ে সংবাদ প্রকাশের পর এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসনের একাধিক সুত্র জানান, , ‘ইয়াবা গডফাদারদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। আর সড়ক, নৌ ও বিমানপথে জোরদার করা হয়েছে টহল।’
যোগাযোগ করা হলে জেলার বেশ কয়েকজন ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তারা বলেন, ‘দৌড়ের ওপর আছিরে ভাই।’ প্রসঙ্গত, গতকাল ‘নয়ন কক্স নিউজে’ কক্সবাজার ও টেকনাফ এলাকার বেশকজন ইয়াবা গডফাদার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
