রামু প্রতিনিধিরামুর সাংবাদিকদের সাথে ক্রেল প্রকল্পের সৌজন্য মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে রামু প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, বিশিষ্ট সাহিত্যিক ও ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস এন্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের কমিউনিকেশন অফিসার বিশ্বজিত সেন, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা দর্পণ বড়–য়া, সাধারণ সম্পাদক সুনীল বড়–য়া, সহ-সভাপতি নীতিশ বড়–য়া, এইচ.বি পান্থ, যুগ্ম সম্পাদক এম. আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, নির্বাহী সদস্য খালেদ শহীদ, এস. মোহাম্মদ হোসেন, সদস্য আল মাহমুদ ভূট্টো, ওবাইদুল হক নোমান, হাসান তারেক মুকিম, সংবাদকর্মী প্রকাশ সিকদার প্রমূখ। সভায় হিমছড়ি ন্যাশনাল পার্কের সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন ক্রেল হিমছড়ি সাইটের অফিসার শহিদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় নেচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অফিসার গোলাম মোস্তফা এবং সহযোগিতায় ছিলেন ফিল্ড অর্গানাইজার মোঃ ইউসূফ।

0 Comments